ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৩৪৪৫৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন নিউজিল্যান্ড  ব্যাটার কলিন মুনরো।
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ২০২০ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামা মুনরো। এজন্য বিশ^কাপের দল নিবার্চনের পরিকল্পনায় মুনরো আছেন বলে নিশ্চিত করেছিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। কিন্ত শেষ পর্যন্ত মুনরোকে ছাড়াই বিশ^কাপের জন্য দলসঘোষনা করে নিউজিল্যান্ড।
গত চার বছর ধরে নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিলেও জাতীয় দলের  হয়ে খেলার আশা ছাড়েননি মুনরো। কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষনা দিলেন এ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী মুনরো।
অবসর নিয়ে মুনরো বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলাটা সবসময়ই আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। এই জার্সি গায়ে জড়ানোর   মত গর্ব, আর অন্য কিছুতে হতে পারে না এবং তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১২৩টি ম্যাচে খেলেছি। যা নিয়ে আমি অবিশ্বাস্য রকমের গর্বিত।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি অনেক আগেই জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার আশা, কখনওই ছাড়িনি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপসদের দল ঘোষণা পর, এখন এই অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এটিই উপযুক্ত সময়।’
দেশের হয়ে ১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন মুনরো। টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক মুনরো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat