ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ২৩২৪৩৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারীরা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত না করেই আলোচনা ছেড়ে দেয়ার পর ইসরায়েল শুক্রবার গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে।
শুক্রবার ভোরে গাজা উপত্যকায় এএফপি’র সাংবাদিকরা মিশরের সাথে ভূখন্ডের দক্ষিণ সীমান্তে রাফাতে আর্টিলারি হামলা প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষদর্শীরা উত্তরে গাজা নগরীতে আরও বিমান হামলা ও লড়াইয়ের কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মিশরীয় গোয়েন্দা-সংশ্লিষ্ট ‘আল-কাহেরা নিউজ’ জানায়, গাজা যুদ্ধবিরতির শর্তে পরোক্ষ আলোচনার মিশরীয় আয়োজকরা ‘দুই দিনের রাউন্ড’ হিসেবে বর্ণনা করার পর ইসরায়েলি ও হামাসের আলোচনাকারী দলগুলো বৃহস্পতিবার কায়রো ছেড়েছে।
গাজা উপত্যকার নিয়ন্ত্রক ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা যুদ্ধের সূত্রপাত ঘটানো হামাস বলেছে তাদের প্রতিনিধিদল ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর রাজনৈতিক নেতৃত্বের আবাসস্থল কাতারে চলে গেছে। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের উন্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। গোষ্ঠীটি বলেছে, একটি ‘স্থায়ী যুদ্ধবিরতি’র’ লক্ষ্যে চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন ও ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির  বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
একই সময়ে নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটিকে ‘ইসরায়েলের মূল দাবি থেকে অনেক দূরে’ বলে উল্লেখ করে। তবে সরকার এখনও কায়রোতে আলোচকদের পাঠাবে বলে জানিয়েছে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি স্থায়ী যুদ্ধবিরতির ধারণার বিরোধীতা করে আসছে। তারা জোর দিয়ে বলেছে, অবশ্যই হামাসকে নির্মূল করার কাজ সম্পন্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat