ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ২৩৪৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
দ্বিতীয় মেয়াদে ওই  ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় তিনি শিক্ষক ও কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি শৃংখল মুক্তির মহানায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ৭৫ এর ১৫ আগস্টের শহীদ  আর  মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় প্রার্থনা করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনায়।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ.টি.এম কাদের নেওয়াজ, রেজিস্টার ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন ড. আবুল কালাম আজাদ  সেখানে প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য পদে পুনরায় নিয়োগ পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat