ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৪৪৪৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচিত ১৬ জন উদীয়মান লেগ-স্পিনারদের টিপস  দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক আহমেদ। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ সারা দেশ থেকে এ ১৬ জন  উদীয়মান স্পিনার বাছাই করেছে।  
বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার হিসাবে পরিচিত  পাকিস্তানের সাবেক খেলোয়াড় মুশতাক। 
বিসিবি ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘আজ যেহেতু জাতীয় দলের হয়ে কোন ব্যস্ততা ছিলো না, তাই মুশতাককে পাওয়া গিয়েছে। আমরা এই সুযোগটি কাজে লাগিয়েছি।’
তিনি আরও বলেন, ‘উদীয়মান লেগ স্পিনারদের সাথে সময় কাটিয়ে তাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন মুশতাক।’
পাকিস্তানের স্পিন কোচ শহীদ মাহমুদের অধীনে তৃণমূল পর্যায় থেকে লেগ স্পিনার খুঁজেছে বিসিবি। প্রাথমিকভাবে ৮০ জন স্পিনার বাছাই করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণের পর মোট ২০ জন স্পিনারকে চূড়ান্ত করা হয়। 
২০ জনের মধ্যে মোট ১৬ স্পিনার আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং একটি বিশেষ ক্যাম্পে মুশতাকের সাথে সময় কাটান তারা। 
কাওসার আরও বলেন, ‘আজ ২০ জনের মধ্যে ১৬ জন স্পিনার উপস্থিত ছিলেন। তারা শহীদ মাহমুদের ক্যাম্পে থাকবেন। সুযোগ পেলে মুশতাক বাচ্চাদের সাথে সময় কাটাবেন এবং তার মূল্যবান পরামর্শ দিবেন।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat