ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৪৫৬৫৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাধ্যমিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশকিছু আহত হয়েছে।
পুলিশ রোববার এ কথা জানিয়েছে।
সূত্র মতে, শনিবার স্থানীয় সময় সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে বাসটি  দুর্ঘটনায় পড়ে। বাসটি এ সময়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক বহন করছিল।
শিক্ষার্থীরা তাদের  গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষ্যে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিল। এ সময়ে বাসটি  আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরবাইককে ধাক্কা দেয়।  
পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা এ কথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, বাসযাত্রী যারা নিহত হয়েছে তাদের মধ্যে নয়জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।
এদিকে দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরো ৪০ জন সামান্য আহত হয়েছে।
ইন্দোনেশিয়ায় বড়ো ধরনের সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। পুরনো ও ফিটসেবিহীন গাড়ি চলাচল এবং সড়কে নিয়ম না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat