ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৪৩৫৪৪৩৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।
আজ প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস’র  সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতকালে গুইন লুইস বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এদেশের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কৌশলগত সহয়তা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat