ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৩৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর মোরেলোস রাজ্যে চলতি সপ্তাহের শেষ দিকে এক বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হয়েছে। রাজ্যটি মেক্সিকো সিটির পাশে অবস্থিত। কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
পর্যটন শহর কুয়েরনাভাকা সাথে রাজধানীর সংযোগ মহাসড়কের কাছে হুইটজিলাক পৌরসভায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
মোরেলোস প্রসিকিউটর দপ্তর জানায়, বন্দুক হামলায় ঘটনাস্থলেই চারজন এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।
মোরেলোস হচ্ছে মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় অবকাশ কেন্দ্র। যদিও এ রাজ্যের সীমানা গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যের সীমানার সাথে লাগায়ো। সেখানে বিভিন্ন মাদক চক্র সক্রিয় রয়েছে।
গত বছরের নভেম্বরে কুয়েরনাভাকায় পুলিশ ও অপরাধী চক্রের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে সারা দেশে মাদক সংক্রান্ত সংঘর্ষে  প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ওই সময় সরকার মাদক বিরোধী বিতর্কিত সামরিক অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat