ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৫৩৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 
আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন। 
নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী-আনারস প্রতীক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু-কাপ পিরিচ প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ রহমত উল্যা ওরফে বিপ্লব-ঘোড়া প্রতীক, মো. আবুল কাশেম-দোয়াতকলম প্রতীক ও মো. নিজাম উদ্দিন-মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। 
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা-মাইক প্রতীক, সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ-উড়োজাহাজ প্রতীক, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী-বই প্রতীক, মো. ইয়াছিন আরাফাত-তালা প্রতীক ও মো. মাসুদুর রহমান-চশমা প্রতীক পেয়েছেন। 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসলাম লিকা- ফুটবল প্রতীক, বর্তামান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার-হাঁস প্রতীক ও সেলিনা খানম-পদ্মফুল প্রতীক পেয়েছেন। 
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৯২টি। 
এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২১ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৩৭ জন, তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat