ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৪৩৫৩৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। এদেশের আরএমজি সেক্টরসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কোরিয়ার বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে। 
স্পিকারের সাথে আজ তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 
এ সময় ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া বাংলাদেশে সরাসরি বিনিয়োগে আগ্রহী। বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে উপযুক্ত আইন প্রনয়ণ করতে হবে। 
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও  সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের উত্তম অনুশীলন সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে। সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  
তিনি বলেন, বাংলাদেশ যেমন নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছে, তেমনি বিদেশী অর্থায়নেও বিভিন্ন উন্নয়ন কর্মকা- চলমান রয়েছে। কোরিয়ান বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট  মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।  
এ সময় স্পিকার কোরিয়ার সংসদের স্পিকারকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক স্পিকারকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat