ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৩৫৪৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় সাত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামে ১ জন করে, বরিশালে ৩ জন, পটুয়াখালীতে ৩ জন, পিরোজপুরে ৪ জন, ভোলায় ৩ জন রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন (এনডিআরসিসি) আজ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলাসমূহের ক্ষয়ক্ষতির বিষয়ে দেওয়া তথ্যে এ কথা জানায়।
এতে আরো জানানো হয়, রেমালের আঘাতে দেশের ১৯ টি জেলায় দূর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ১১ লাখ এবং পিরোজপুরে ৯ লাখ মানুষ।
এছাড়াও রেমালের আঘাতে ৪০ হাজার ৩৩৮টি ঘর-বাড়ী সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১ লাখ ৩৩ হাজার ৫২৮টি ঘর-বাড়ী।
রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৯ টি জেলার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও শরীয়তপুর।
জেলাগুলোর মধ্যে খুলনার ১০, সাতক্ষীরার ৭, বাগেরহাটের ৯, ঝালকাঠির ৪, বরিশালের ১০, পটুয়াখালীর ৮, পিরোজপুরের ৭, বরগুনার ৬, ভোলার ৭, ফেনীর ১, কক্সবাজারের ৯, চট্টগ্রামের ১৫, নোয়াখালীর ৫, লক্ষীপুরের ৫, নড়াইলের ১, গোপালগঞ্জের ৫, যশোরের ৪ এবং শরীয়তপুরের ৬টি উপজেলাসহ মোট ১১৯টি উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat