ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৬৬৫৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সিআরইসিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মিডিয়া ওপেন ডে ও বাংলাভাষা কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। 
বুধবার  সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় সিআরইসি পদ্মাসেতুর রেলওয়ে সংযোগ প্রকল্পের কেন্দ্রীয় সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। 
মিডিয়া ওপেন ডে ও ব্যবহারিক বাংলা ভাষা কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফিউসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিআরইসির প্রতিনিধি ওয়াং হংবো। 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিআরইসির পদ্মাসেতুর রেলওয়ে সংযোগ প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চায়না ভাষা ইনস্টিটিউট’র প্রশিক্ষক নীলু আক্তার।
হোসেন বলেন, এই প্রকল্পে চায়না বাংলাদেশ মিলে প্রায় ৫ হাজার লোক কর্মরত আছেন। এই প্রকল্পের চায়না কর্মকর্তারা ইংরেজি ভাষা বুঝলেও সাধারণ শ্রমিকরা ইংরেজি ভাষা বুঝতে পারেন না। এই কারণেই তাদের জন্য এই ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। 
অনুষ্ঠানে চায়নাদের বিভিন্ন সংস্কৃতি ও তাদের খাবার-দাবারের মেনু তুলে ধরা হয়। সিএমজির সৌজন্যে চায়না এবং বাংলাদেশী শিল্পীদের যৌথ পরিবেশনায় বাংলা গান পরিবেশন করা হয়। সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়ে দুপুর দুপুর ২টায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat