ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৭৬৫৬৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, রাজনীতি একটি বিষয়, জনশৃঙ্খলা আরেকটি বিষয়। রাজনৈতিক দলগুলো তাদের কর্মকান্ড শান্তিপূর্ণভাবে যেকোনো জায়গায় করতে পারে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কিন্তু কোন দলের কর্মকা- যদি জনবিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 
আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
সচিব বলেন, আমি অবশ্যই চেষ্টা করবো যাতে রাজনৈতিক কর্মকান্ডে জনগণের জানমালের কোন ক্ষয়ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে বাহিনীগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। কারণ জননিরাপত্তা বিভাগের মূলকাজ হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। 
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপ-সচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat