ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ২৩৪৩৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে  আজ কাভার্ড ভ্যানের ধাক্কায় অপর একটি কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহযোগী নিহত হয়েছেন।  ওই উপজেলার ছুপুয়া রাস্তার মাথা নামক এলাকায় ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন। মৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক মো. সাগর ও তাঁর সহযোগী বেলাল হোসেন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেৃলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানটির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার চেষ্টা করেন চালক ও সহকারী। এ সময় অন্য আরেকটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয় তাদের। এতে বিকল কাভার্ড ভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যান। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম  বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ড ভ্যান চালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat