ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৫৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোলারদের নৈপুন্যে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ডস। গতরাতে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৬ উইকেটে হারিয়েছে নেপালকে। ম্যাচে নেপালের ১০ উইকেট শিকার করে নেদারল্যান্ডসের জয়ে বড় অবদান রাখেন দলের চার বোলার।
যুক্তরাষ্ট্রের ডালাসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৫৩ রানে ৫ উইকেট হারায় নেপাল। এরপর বাকী ৫ উইকেটেও ৫৩ রানের বেশি যোগ করতে পারেনি তারা। এতে ১৯ দশমিক ২ ওভারে ১০৬ রানে অলআউট হয় দ্বিতীয় বিশ^কাপে খেলতে নামা নেপাল। বিশ্বকাপে এটিই নেপালের সর্বনিম্ন সংগ্রহ। দলের পক্ষে চার ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। অধিনায়ক রোহিত পাউডেল ৩৫, কারান কেসি ১৭, গুলশান ঝা ১৪ ও অনিল শাহ ১১ রান করেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে বড় ইনিংস গড়তে দেয়নি নেদারল্যান্ডসের চার বোলার। লোগান ফন বিক-টিম প্রিঙ্গল ৩টি করে এবং পল ফন মেকেরেন-বাস ডি লিডে ২টি করে উইকেট নেন।
১০৭ রানের জবাবে ওপেনার ম্যাক্স ও’ডাউডের হাফ-সেঞ্চুরিতে ৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ক্যাচ দিয়ে একবার জীবন পেয়ে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৪ রান করেন ও’ডাউড। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৫ হাফ-সেঞ্চুরির রেকর্ড দখলে রেখেছেন ও’ডাউড। এছাড়া বিক্রমজিত সিং ২২ ও সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ১৪ রান করেন। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন প্রিঙ্গল।
এ ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েন নেপালের রোহিত। এতে মুছে গেল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উৎসেয়ার ১৭ বছরের রেকর্ড। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউনে ২২ বছর ১৭০ দিন বয়সে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন উৎসেয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ বছর ২৭৬ দিন বয়সে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে নিলেন নেপালের রোহিত।
সংক্ষিপ্ত স্কোর :
নেপাল : ১০৬/১০, ১৯.২ ওভার (রোহিত ৩৫, কারান কেসি ১৭, বিকে ৩/১৮)।
নেদারল্যান্ডস : ১০৯/৪, ১৮.৪ ওভার (ও’ডাউড ৫৪*, বিক্রমজিত ২২, দিপেন্দ্র ১/৬)।
ফল : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat