ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৪৩৫৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে। বজ্রপাতে নিহতরা হচ্ছেন- শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গার সুভাস ভক্তের স্ত্রী ববি ভক্ত (৩২), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর কন্যা কবিতা খাতুন, (১১) এবং ভোলাহাট উপজেলার আন্দিপুর হঠাৎপাড়ার ইসলাম আলীর কন্যা আমেনা খাতুন, (১০)।
পুলিশ ও স্হানীয় সূত্রমতে, দুপুর দু'টার সময় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় ববি ভক্ত।
অন্যদিকে বিকেল ৩টার সময় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায় শিশু কবিতা খাতুন । এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।
বিকেল পৌনে ৩টায় ঝড়বৃষ্টির সময় আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার  নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat