ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৪৩৪৫৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পিরোজপুর জেলার জন্য ১১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলার ৭ উপজেলার ধর্মীয় অবকাঠামো সংস্কার এবং উন্নয়নের লক্ষ্যে এ টাকা বরাদ্দ দিয়েছে।
এ বরাদ্দকৃত অর্থ থেকে মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চ, কবরস্থান,শ্মশান, গুরুদুয়ারা এবং ঈদগাহ এর অবকাঠামো সংস্কার ও উন্নয়ন করা যাবে। জেলার প্রতিটি ইউনিয়নের জন্য ২০ লক্ষ টাকা এবং একই ভাবে ৪টি পৌরসভার প্রতিটির জন্য ২০ লক্ষ টাকা খরচ করা যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলী আক্তার হোসেন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের জন্য নূন্যতম ৩ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা যাবে।  বরাদ্দকৃত এ অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে মাদ্রাসা, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য কোন সামাজিক প্রতিষ্ঠান সংস্কার বা উন্নয়নে ব্যয় করা যাবে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছত্তার হাওলাদার বলেন স্থানীয় পর্যায়ে সমাজের কল্যাণ ও সংহতি সুসংহত করতে ধর্মীয় বিষয়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের ডিও পত্রের সুপারিশের আলোকে জিএসআইডিপি-৩ নামের একটি নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ প্রকল্প থেকে জেলার অনেক মন্দির মসজিদ শ্মশান কবরস্থান এর উন্নয়ন ও সংস্কার করা সম্ভব হবে। এ বছর থেকে এসব প্রকল্প বাস্তবায়নের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শুরু করবে এবং যথা সময়ে শেষ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার বলেন আমরা ইতোমধ্যেই এ প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। পিরোজপুর জেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক শিকদার চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তার সরকার সকল ধর্মের ধর্মীয় অবকাঠামো সংস্কার ও উন্নয়নে বদ্ধপরিকর বলেই এ ধরনের একটি প্রশংসনীয় প্রকল্প বাস্তবায়ন শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat