ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৪৪৫৪৩৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ রোববার বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের সীমান্তবর্তী গ্রাম রাইজিভকা দখল করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা কাদিরভের দাবি অস্বীকার করেছেন।
সুমি অঞ্চলটি ইউক্রেনের উত্তর সীমান্তে অবস্থিত এবং ২০২২ সালে সংঘাত শুরু  হওয়ার পর থেকে রাশিয়াকে সেখানে বড় ধরনের কোন স্থল হামলা চালাতে দেখা যায়নি।
কাদিরভ বলেন, তার আখমত ব্যাটালিয়নের যোদ্ধারা ‘রাশিয়ার অন্যান্য ইউনিটের সেনাদের সাথে একত্রে কৌশলগত অপারেশন চালায় এবং শত্রুদের কাছ থেকে আরেকটি বসতি মুক্ত করে।’
চেচেন নেতা টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘এটি হচ্ছে রাইজিভকা গ্রাম যা কুরস্ক অঞ্চল সীমান্তে অবস্থিত।’
তিনি আরো বলেন, ‘সেখানে বড় ধরনের পরিকল্পিত হামলায় ইউক্রেন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এতে কিয়েভের সৈন্যরা বাধ্য হয়ে পিছু হটেছে।’ এএফপি তাৎক্ষণিকভাবে কাদিরভের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat