ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৩৪৩৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হতে যাচ্ছে। পূর্বে পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকলেও এবার তা হচ্ছে না। এবার শিক্ষা প্রতিষ্ঠানে চলবে নিয়মিত ক্লাস।
আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা-২০২৪ শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসাথে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 
চিঠিতে জানানো হয়, শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘœ সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। 
এ চিঠির আলোকে দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একই নির্দেশনা দেবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার  ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩ টি এবং  কেন্দ্র রয়েছে ২ হাজার ৭২৫ টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat