ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৩২৪৩৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি” প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসনের আয়োজনে জেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহাকারী পরিচালক মো. রাসেল নোমান, শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ক্ষুদ্র কারখানা মালিকসহ শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, এসডিজি’র লক্ষমাত্রা অর্জনে শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়নেও আমরা কাজ করে যাচ্ছি।আশা করছি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফ এর গাইডলাইন অনুযায়ী এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat