ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৪৪৫৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এএফপি’কে এ কথা বলেছেন।
চীন সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় রাজ্য সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশে আরও ৫ জন নিখোঁজ রয়েছে।
রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা গোপীনাথ রাহা বলেছেন, তিস্তা নদীর বন্যার পানিতে রাস্তা ও সেতু ভেসে গেছে, ১৫০০ জনেরও বেশি পর্যটক সেখানে আটকা পড়েছে।
তিনি এএফপি’কে বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে গেছে। এতে সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।’
‘সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে ১শ’ টিরও বেশি যানবাহন বিধ্বস্ত হয়েছে।’
মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম ডিচু এএফপি’কে বলেছেন, রাজ্যের উত্তরের কিছু অংশ ‘দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন’ হয়ে গেছে।
তিনি আরো বলেন, অনেক ঘরবাড়ি পানিতে ভেসে গেছে।
সিকিমের রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থা বলেছে, উদ্ধার অভিযান চলছে কিন্তু স্থানীয় মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, তার সরকার ‘ক্ষতিগ্রস্ত এবং পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে’।
গত বছর একটি হিমবাহ হ্রদ এর তীর ফেটে যাওয়ার কারণে নদীর তীরে আকস্মিক বন্যায় রাজ্য জুড়ে রাস্তা এবং সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat