ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৪৫৬৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশালে ঈদুল আজহাকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে পাতার হোগলা ও মাংস কাটার খাটিয়ার। নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে বিক্রি হচ্ছে এসব হোগলা ও তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়া। ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ব্যবসায়ীরা।
সরোজমিনে একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ক্ষুদ্র ও মাঝাড়ি ব্যবসায়ীরা হোগলা পাতার তৈরী হোগলা ও তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়ার পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন বাজার এবং নগরীর মোড়ে মোড়ে। তাদের কাছ থেকে ক্রেতারা দাম-দর করে এসব কিনে নিয়ে যাচ্ছেন। নগরীর সাগরদী বাজার, চকেরপুল হাটখোলা, বাকঁলার মোড় ও চৌমাথা বাজার এলাকায় হোগলা পাতার সমন্বয়ে তৈরি হোগলা (চাটাই) তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়া নিয়ে বসেছেন একাধিক ব্যবসায়ী।
এ বিষয়ে নগরীর বাকঁলার মোড় হোগলা ও খাটিয়া ব্যবসায়ী সুখরঞ্জন মন্ডল ও সাইদুল ইসলাম জানান, কোরবানীর ঈদের কথা মাথায় রেখে প্রতি বছরই এগুলো বিক্রি করেন তারা। কোরবানির পশুর মাংস কাটতে গাছের খাটিয়া ও হোগলা বেশ জনপ্রিয়। তাই আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন কাঠের স্ব-মিল থেকে খাটিয়া ও বিভিন্ন গ্রাম থেকে পাইকারী হোগলা এনে বিক্রি করছেন তারা।  
সুখরঞ্জন ও সাইদুল আরো জানান, চার হাত প্রস্থ ও পাঁচ হাত লম্বা প্রতিটি হোগলার দাম সাড়ে ৩’শ থেকে ৫’শ টাকা। তবে ঈদের সময় যতো ঘনিয়ে আসছে ততো চাহিদা বাড়ছে হোগলা ও খাটিয়ার। আর চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকলে আরো দাম বেড়ে যেতে পারে। অপরদিকে কাঠের খাটিয়া বিক্রি হচ্ছে ২শ’ থেকে ৪শ’ টাকায়।
এ প্রসঙ্গে হোগলা ও খাটিয়া ক্রয় করতে আসা এডভোকেট জাকির মোল্লা ও মুদি ব্যবসায়ী আমির হোসেন জানান, তুলনামূলক গত বছরের চেয়ে এ বছর হোগলা ও খাটিয়ার দাম বেশি। তারপরও কোরবানীর ঈদে হোগলা ও খাটিয়া যখন লাগবেই তখন একটু আগেভাগেই কিনতে চলে এলাম। তাছাড়া, কোরবানীর ঈদের সাথে এসব উপকরনের পারস্পারিক সর্ম্পক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat