ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৩৪৪৫৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, বর্তমানে সার্কভুক্ত দেশ নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।  
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য মো. আবুল কালামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘বর্তমানে সার্কভুক্ত দেশ নেপালের সাথে ৪১.৫৪ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সাথে ৯.০৭ মার্কিন ডলার, মালদ্বীপের সাথে ০.১৪ মিলিয়ন ডলার বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে। অপরদিকে, আফগানিস্তানের সাথে ১.৪৯ মিলিয়ন ডলার, ভূটানের সাথে ১৪.৪৯ মিলিয়ন ডলার, ভারতের সাথে ৭১৬০.৮১ মিলিয়ন ডলার, পাকিস্তানের সাথে ৬১৪.৭৩ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে।’ 
সরকারি দলের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বর্তমান সরকার কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব- এই নীতি অনুসরণ করে বিশ্বের প্রায় সকল দেশের সাথেই বাণিজ্য সম্পর্ক বিদ্যমান রেখেছে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যক লেনদেন রয়েছে। দেশগুলোর মধ্যে ৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। গত ২০২২-২৩ অর্থ বছরের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট ১৫,২৩৯.৫৫ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।’
সরকারি দলের অপর সদস্য আ,ফ,ম, বাহাউদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতিতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও লেনদেন ভারসাম্য রক্ষা এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat