ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৪৩৪৫৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে। এক বছরে ওই বন্দর থেকে মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
স্থলবন্দরের কাস্টম বিভাগের সরকারি কমিশনার নার্গিস আক্তার মঙ্গলবার জানান, গত বছর এই স্থলবন্দর দিয়ে আমদানি কারকরা আমদানি বেশি করেছে। ওই অর্থবছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২৭ কোটি টাকা।
তিনি বলেন, রাজস্ব বিভাগের কড়াকড়ি এবং সঠিকভাবে ভারত থেকে আমদানিকৃত পন্যের উপর রাজস্ব আদায়ে বাড়তি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
তিনি বলেন, গত অর্থ বছরে জুলাই মাসে ৩২ কোটি,  আগস্ট মাসে ৪৩ কোটি,  সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি,  অক্টোবর মাসে ৩৭ কোটি,  নভেম্বর মাসে ৫৩ কোটি,  ডিসেম্বর মাসে ৫৭ কোটি,  জানুয়ারি মাসে ৪৩ কোটি,  ফেব্রুয়ারি মাসে ৩৫ কোটি, মার্চ মাসে ১০৫ কোটি, এপ্রিল মাসে ৫৭ কোটি, মে মাসে ৯৮ কোটি এবং জুন মাসে ৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে ১২ মাসে (১ বছর) মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat