ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৫৬৬৫৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনুমোদন ছাড়া রাস্তা খুঁড়ে পানির সংযোগ নেওয়ায় একজনকে সাত দিন ও  মশার লার্ভা পাওয়ায় অপর একজনকে তিন দিনের কারাদন্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)র ২টি ভ্রাম্যমাণ আদালত ।
অনুমোদন না নিয়ে রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেওয়ায় আজ বৃহস্পতিবার  মো. শহিদুল ইসলামকে ৭ দিন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ডিএসসিসি’র আদালত।
ডিএসসিসি’র অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে বিনাশ্রম এই কারাদন্ড দিয়েছে। ঢাকা ডেমরা রোডের কাজলার ভাঙ্গা প্রেস এলাকার হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্মিত অনুমোদন ছাড়া একটি রাস্তা খনন করে নিজ বাসায় পানির সংযোগ নিয়েছিলেন শহিদুল ইসলাম।  
এছাড়া ডিএসসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় হাজারিবাগ এলাকার নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে।
বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান গোল্ডেন হিলস এন্ড টেকনোলজি লিমিটেড নামের এ ঠিকাদারী প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে নির্মাণধিীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
এছাড়াও আজ ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে আরো ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।  এ সব অভিযানে সর্বমোট ৪০৯ টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat