ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৫৪৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার নন্দীগ্রামে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান চালায়।
পুলিশ জানায়-  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একই এলাকার প্রতিবেশী মৃত শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৩৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্বাস আলী বলেন, সড়ক দুর্ঘনায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat