ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৩৪৫৪৩৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের একটি নদীতে নৌকা ডুবির পর উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস এই কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ইয়াঙ্গুন নদীতে একটি জাহাজের সাথে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস শুক্রবার রাতে তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।
এতে আরো বলা হয়, তিনজন পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোর এবং  ১২ বছর বয়সী এক মেয়ের মৃতদেহ ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরে বলা হয়, মিয়ানমারে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে দেশটিতে প্রায় নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
২০১৬ সালে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চিন্দউইন নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই জাহাজ ডুবে গেলে অনেক শিক্ষক এবং ছাত্রসহ ৭৩ জন প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat