ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৫৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’-এ প্রতিপাদ্যে আজ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরী করা।
সভায় মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। এরআগে কালেক্টরেট ভবন চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat