ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৩২২৪৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এদিকে দমকলকর্মীরা বৃহস্পতিবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ অঞ্চলে তাপপ্রবাহের শেষ দিনে বুধবার সন্ধ্যায় সেখানে এ দাবানলের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়া বন বিভাগ এবং ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) আগুন নিয়ন্ত্রণে ১,১৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে।
ক্যালফায়ার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৪,৯৪৯ একর (৫০,৫৬৫ হেক্টর) এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছে।
দাবানলের হুমকির মধ্যে থাকা চিকো শহর প্যারাডাইস শহরের মাত্র ১২ মাইল (২০
কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ২০১৮ সালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় শহরটি একেবারে পুড়ে গিয়েছিল।
ক্যালফায়ার জানায়, এ দাবানলের কারণ তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat