ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডায়  গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগারের প্রথম ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বল হাতে হতাশ করলেও, বোলিংয়ে ভালো করেছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।
গতরাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব-শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগার। ম্যাচটি ৩৩ রানে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগার।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। প্রথম ওভারেই শরিফুলকে আক্রমনে আনেন সাকিব। প্রথম ওভারে ৩ রান দিলেও, পরের ওভারে মেডেন নেন শরিফুল। এরপরের পরের দুই ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ফলে ৪ ওভারে ১ মেডেনে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ১৫টি ডট বল দেন শরিফুল। তবে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
চার ব্যাটারের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় মন্ট্রিয়েল টাইগার্স। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।
১৯০ রানের জবাবে ৮ উইকেটে ১৫৬ রান করে ম্যাচ হারে বাংলা টাইগার্স। দলের পক্ষে ৩৯ বলে ৬৪ রান করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বলে ৩ রান করেন সাকিব। নয় নম্বরে নেমে ১টি ছক্কায় ৪ বলে অপরাজিত ৮ রান করেন শরিফুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat