ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৪৩৫৪৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি উল্টে গিয়ে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
ভারতের বিস্তৃত রেল নেটওয়ার্ক বিশাল দেশটি ভ্রমণের প্রধান ব্যবস্থা হয়ে উঠলেও এই খাতে তুলনামূলকভাবে কম অর্থায়ন করা হয় এবং দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, ভোররাতের দিকে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
ভারতীয় রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ এএফপি’কে বলেন, ট্রেন দুর্ঘটনায় ‘কমপক্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।’
দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন আসে। সম্ভবত এটি পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
চরণ আরো বলেন,  এই ঘটনায় আঠারোটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat