ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ’ও দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন।
রিপাবলকিান দলের প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতোদিন ৮১ বছর বয়স্ক বাইডেনের স্বাস্থ্য নিয়েই কটাক্ষ করে আসছিলেন। তিনি তাকে প্রায়ই অসহায় বৃদ্ধ বলে উপহাস করতেন। কিন্তু কমলা হ্যারিস ট্রাম্পের দুই দশকেরও বেশি ছোট। এই কারণে ট্রাম্পকে হঠাৎ একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।
ট্রাম্প ও রিপাবলিকান দলকে খুব দ্রুতই তাদের কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কমলাকে কীভাবে আক্রমণ করা যায় তারা এখনও তা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ট্রাম্প ইতোমধ্যে কমলাকে আক্রমণ করতে গিয়ে তাকে মিথ্যুক ও বামপন্থী-পাগল হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প বুধবার আফ্রিকান আমেরিকান সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় যোগ দিতে শিকাগো যাচ্ছেন। সেখানে তিনি কমলার প্রতি আক্রমণে আরো তীব্র হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়া সেখানে অর্থনীতি, অভিবাসন, জ¦ালানি, আইন শৃঙ্খলা এবং পররাষ্ট্র নীতিতে আমেরিকান ফাস্ট পলিসি বাস্তবায়নের মাধ্যমে সাম্প্রতিক ইতিহাসে অন্য যে কোন প্রেসিডেন্টের চেয়ে কীভাবে তিনি কালো আমেরিকানদের জন্যে বেশি করেছেন তার ব্যাখ্যা করবেন।
এদিকে এক সময়ে ট্রাম্পের কট্টর সমালোচক কিন্তু বর্তমানের রানিং মেট ৩৯ বছর বয়স্ক ভেন্স নানাভাবে কমলা হ্যারিসকে আক্রমণ করে যাচ্ছেন। তিনি ‘সন্তানহীন বিড়াল মহিলাদের’ উপহাস করে বলছেন যে, যারা শিশুবিহীন তারা শাসনের জন্যে কম উপযুক্ত কারণ তারা দু:খী এবং দেশে তাদের সরাসরি অংশীদারিত্ব নেই।
তবে সাম্প্রতিক এক মন্তব্যে ভেন্স প্রতিদ্বন্দ্বিতায় কমলা হ্যারিসের প্রবেশকে রিপাবলিকানদের জন্যে ‘অপ্রত্যাশিত আঘাত’ হিসেবে বর্ণনা করেন।
এদিকে কমলা হ্যারিস বুধবার সন্ধ্যায় হিউস্টন ও টেক্সাসে আফ্রিকান আমেরিকান শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat