ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় আজ থেকে, র‌্যালী  আলোচনাসহ নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূিচর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণ । জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। ৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহীর উদ্দীন, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, মৎস্যজীবী হেলাল উদ্দিন, সারোয়ার বিশ্বাস প্রমূখ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat