ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৪৫৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি আরো জোরদার করছে। এ অঞ্চলে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিন সৈন্যদের রক্ষায় ও মিত্রদেশ ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে।
ইরান ও তার আঞ্চলিক মিত্ররা তেহরানে হামাস নেতা ও বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকারের পর যুক্তরাষ্ট্র শুক্রবার এ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের এ ঘোষণা দিল।
পেন্টাগণের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেছেন, ইরান কিংবা তার অংশীদের দ্বারা এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর আশংকাকে কমিয়ে আনতে প্রতিরক্ষা বিভাগ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
ইসরায়েল মঙ্গলবার বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে। এর কয়েকঘন্টা পর হামাস নেতা ইসমাইল হানিয়াহ ইরানের রাজধানী তেহরানে নিহত হন। কিন্তু এ হামলা নিয়ে ইসরায়েল এখনও মুখ খোলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat