ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৪৩৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্টের স্থায়ী হওয়া ৯ জন বিচারপতি আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
এসময় বিচারপতিবৃন্দ বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন।
দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ৩০ জুলাই শপথ নেন হাইকোর্টের ৯ জন বিচারপতি। শপথ নেয়া হাইকোর্টের স্থায়ী বিচারপতিরা হলেন: বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।
৩০ জুলাই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই ৯ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে ওইদিনই রাষ্ট্রপতি তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat