ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
"দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি" স্লোগানে, পরিবেশপ্রেমী তরুণরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে এক হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছে। এ মহাসড়কের তারুটিয়া ওভার ব্রিজ থেকে ঘারিন্দা ওভার ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তারা দুই পাশে রোববার থেকে এ কার্যক্রম শুরু করেন তারা।
টাঙ্গাইল জেলা শহরের বীর মুক্তিযোদ্ধার সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু তার সমমনা বন্ধুদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেন। বৃক্ষরোপণ কার্যক্রমে তার সাথে অংশগ্রহণ করেন সেলিম রেজা বাপ্পি, আসাদুজ্জামান মানিক, নাসিফ হাসান খান জীবন, আবু সাইফ, শাহ আসিফ কামাল তৌসিফ, অভি, রোমন, ইকবাল, আমিনুল ইসলাম শুভ, আবিদ হাসান মুন্না, সিয়াম, তোফাজ্জল, জসীমসহ অন্যান্য তরুণ বন্ধুরা। টাঙ্গাইল জেলা শহরের আকুর টাকুরপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু বলেন, এ কার্যক্রমে বন্ধুদের পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা উপশম। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ বন্ধুদের সাথে নিয়ে আমাদের এ উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেয় তার এক ঝাঁক তরুণ বন্ধুরা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন রাসেল বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সদস্য মিঠুর বৃক্ষ রোপণের এ কার্যক্রম তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রমকে সাধুবাদ জানাই। পরিবেশকে সমৃদ্ধ করতে এ মহৎ কার্যক্রমে আমরাও পাশে রয়েছি। বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজকগণ জানায়, প্রথমদিনেই তারা ৫শ’ কাঠবাদাম গাছ রোপণ করেছেন। তাদের উদ্দেশ্য শুধু চারাগাছ রোপণই নয়, বৃক্ষরোপণের বার্তাটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই উদ্বুদ্ধ হয়। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ কমানো'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতা তৈরীসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা।
এস আই মাহমুদুল হাসান মিঠু বলেন, বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরোধ করে এবং তার অনিষ্টিকর প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে। আমরা চাই আমাদের এ ক্ষুদ্র উদ্যোগে যেন সবাই অনুপ্রাণিত হয়। শুধু গাছগুলো রোপণ করেই আমাদের কাজ থেমে থাকবে না, রোপণকৃত গাছগুলোর পরিচর্যা করবো। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশকে আমরা গাছ উপহার দিয়েছি। যা আমাদের পরবর্তী প্রজন্মও এর ফল পাবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর আগে আমরা সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়েছি। স্বেচ্ছাসেবী তরুণদের সাথে নিয়ে আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে। টাঙ্গাইলে তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করেছে সকলেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই গাছ রোপণ ও এর পরিচর্যার এখনই উপযুক্ত সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat