ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৩৪৩৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অষ্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সোমবার হিলটন হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ দুই জন নিহত এবং ভবনটিতে আগুন ধরে যায়।
পুলিশ এ কথা জানিয়েছে।  
জরুরী সেবার এক কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারের প্রোপেলারের টুকরোগুলো হোটেলের পুকুরে পড়েছে। এ সময়ে দ’জন আহত হয়। এদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
গ্রীস্মমন্ডলীয় উত্তরাঞ্চলীয় কেয়ার্নস শহরে সোমবার স্থানীয় সময় ১টা ৫০ মিনিটে দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর কয়েকশ’ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারের পাইলট ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাদের শনাক্ত করতে ফরেনসিক তদন্ত চলছে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো থেকে সরকারি বিশেষজ্ঞদের একটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat