ব্রেকিং নিউজ :
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৩৫৩৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, শেখ হাসিনার দিল্লিতে দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে না।
ভারতে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে কিনা সে বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক একটি বড় বিষয়। এটি পারস্পরিক স্বার্থের উপর গড়ে ওঠে।’ 
তিনি বলেন, “এটি একটি অনুমানমূলক প্রশ্ন। কেউ কোনো দেশে থাকলে কেন ওই দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর কোনো কারণ নেই।” 
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোসেন এসব কথা বলেন।
তৌহিদ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। " স্বার্থের উপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এসব স্বার্থগুলিতে আপস করা হলে তা টিকে না।" 
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে যেমন ভারতের স্বার্থ আছে, তেমনি দিল্লিতে ঢাকার স্বার্থ আছে। "আমরা আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।" 
তিনি আরও বলেন, বাংলাদেশ অন্যান্য দেশের সাথে  সকল চুক্তি বহাল রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat