ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ২৩৪৩৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। আজ বুধবার অস্ত্র ও গুলি উদ্ধার করার বিষয়টি জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত স্থানীয় জনগণ, গোয়েন্দা নজরদারি ও অন্য উৎস থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাসগান। এর মধ্যে ২১টি সচল রয়েছে এবং বাকি ১৪টি ক্ষতিগ্রস্ত। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনারের (হেডকোয়ার্টার্স) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের আগে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।
এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১৫ আগস্ট) এর মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat