ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৩৪৪৫৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র- জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যার সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটে অবস্থান কর্মসূচী পালনসহ বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্টেশন সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। 
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন । বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মুঞ্জরে মওলা পলাশ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুপালি ও সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী।
সমাবেশে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে গণহত্যার নির্দেশদাতা দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat