ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ৭৬৫৬৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানের পূর্ব উপকূলে শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এ দ্বীপ রাষ্ট্রের সরকার নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়েনের কাছে ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। স্থানটি গত এপ্রিল মাসে আঘাত হানা একটি বড় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এক্ষেত্রে মোবাইলে বার্তা পাঠানোর মাধ্যমে সতর্কতা জারি করে মানুষকে সাবধান এবং শান্ত থাকার কথা বলেছে।
স্থানীয় দমকল দপ্তর জানায়, হুয়ালিয়েনে ভূমিকম্পের সময় লিফটে আটকে থাকা দুজনকে উদ্ধার করা হয়েছে।
তবে জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, সেখানে এ ভূমিকম্পের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটির উচ্চ-গতির ট্রেন, রেল এবং মেট্রো ব্যবস্থা সবই স্বাভাবিকভাবে চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat