ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ৩৪৩২৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আজ দিগন্ত পরিবহ বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। 
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত হাজেরা খাতুন (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। 
অন্যদিকে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর অভিমুখে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের একপাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, যাত্রীবাহি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat