ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৩৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছয় পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষনা করেছে পাকিস্তান। দলে থাকা ছয় পেসার নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি জানান, দলে থাকা ছয় পেসার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট সিরিজে পাকিস্তান দলে থাকা ছয় পেসার হলেন- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামাল, খুররম শাহজাদ, মির হামজা ও মোহাম্মদ আলী। পেস আক্রমন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা পাকিস্তানের।
কিন্তু এই ছয় পেসারের অভিজ্ঞতা মোটেও বেশি নয়। দেশের হয়ে সর্বোচ্চ ২৯টি টেস্ট খেলেছেন আফ্রিদি। অনভিজ্ঞ হলেও এই ছয় পেসারকে নিয়ে রোমাঞ্চিত মাসুদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে মাসুদ বলেন, ‘এই স্কোয়াডের রোমাঞ্চকর বিষয় হলো আমাদের দলে ছয় জন দুর্দান্ত পেস বোলার আছে। ছয় জনই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবীদার। সবার মধ্যেই ভিন্ন কিছু বিষয় আছে।’
তিনি আরও বলেন, ‘যখনই প্রয়োজন হবে এবং যদি আমাদের একজন সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার দরকার হয়, আমি মনে করি তারপরও আমরা ভালো অবস্থায় থাকবো এবং সেখানে অন্য যে খেলবে তার অভিজ্ঞতা হবে।’
এই ছয় পেসারের মধ্যে যারাই একাদশে খেলুক না কেন তার উপর পূর্ণ আস্থা আছে মাসুদের। তিনি বলেন, ‘যেই খেলবে, তার উপর আমরা সমান আত্মবিশ^াসী। নতুনদের মধ্যে খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি বা আমের জামাল যখন খেলবে কিংবা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ বা অন্য কারও জায়গায় যেই আসুক না কেন, তারা দারুন পারফরমেন্স দিয়ে পাকিস্তানকে জেতাতে পারবে এবং ২০ উইকেট নিতে পারবে।’
তারপরও পেসারদের ওয়ার্কলোডের বিষয়টি পাকিস্তান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান মাসুদ। কারন বাংলাদেশের পর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
ওয়ার্কলোডের কথা মাথায় রেখে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষটিতে বিশ্রাম দেওয়া হয়েছিলো পাকিস্তান দলের সেরা পেসার আফ্রিদিকে। ঐ উদাহরণ টেনে মাসুদ বলেন, ‘পেসারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে হবে। অস্ট্রেলিয়ায় আফ্রিদির সাথে যেমনটা করা হয়েছিল। ঐ সিরিজে প্রথম দুই টেস্ট খেলার পর শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিলো আফ্রিদিকে। কারন সামনে ব্যস্ত সূচি ছিল। আমরা আবারও এমনটাই করার চেষ্টা করবো।’
২১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat