ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২১৩৪৩৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও চলমান বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন এবং তাদেরকে সঠিক সেবা প্রদানের অনুরোধ করেন। 
এসকল গর্ভবতী মহিলাকে আশংকাজনক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। 
এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat