ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৩২৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু লোকালয়ে এখনো বন্যার পানি রয়েছে।তবে জেলার বেশিরভাগএলাকার বন্যার পানি নামতে শুরু করেছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে, পানি কমলেও আঞ্চলিক ও গ্রামীণ সড়কে এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে জীবনের ঝুঁকি থাকলেও তা উপেক্ষা করে ট্রাক-পিকআপে করে গন্তব্যে ছুটছেন মানুষজন। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর হাসপাতাল মোড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বন্যায় প্লাবিত ফেনী-পরশুরাম ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের কিছু অংশে এখনো পানি নামেনি। রাস্তার উপরের অংশ পানির তোড়ে ভেসে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কগুলোতে ছোট যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় গ্যাস (সিএনজি) ও বিদ্যুৎ না থাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ রয়েছে।
ফেনীর আঞ্চলিক ও গ্রামীণ সড়কের ক্ষতি জানতে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এখনো ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি।
ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে পরশুরাম থেকে ফেনীর উদ্দেশ্যে  যাচ্ছেন পঞ্চাশোর্ধ আবু তাহের। তিনি বলেন, রাস্তায় ট্রাক-ট্রলি ছাড়া আর কোনো যানবাহন নেই। জরুরি প্রয়োজনে শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। ঝুঁকি থাকলেও বিকল্প নেই।
ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় শান্ত নামে  পিকআপে ওঠা একজন যাত্রী বলেন, বন্যার শুরু থেকে পরিবারের খোঁজ নেই। নিয়মিত পরিবহন না থাকায় ট্রাক-পিকআপই ভরসা এখন।
রাজ্জাক নামে এক ট্রাক চালক বলেন, গ্যাস সরবরাহ বন্ধ, সড়কের অনেক স্থানে পানি থাকায় আমরা বড় গাড়িতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় ফেনী। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, গত দেড় মাসে ফেনীতে তৃতীয় দফায় বন্যায় প্রায় ১০ লাখ মানুষ দুর্ভোগে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat