ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৬৭৬৫৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় সভার আয়োজন করে সদর উপজেলা শিক্ষক সমাজ।
এ পসময় প্রধান অতিথির বক্তৃতা দেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। উপজেলা শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তৃতা দেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, চাঁদেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লূৎফুল আলম চৌধুরী শুভ প্রমুখ।
সভায় সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক হেনস্তা, পদত্যাগে বাধ্য করানোসহ বিভিন্ন হয়রানী করার খবরে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক ও বিএনপি নেতৃবৃন্দ। এ রকম ঘটনার নিন্দা প্রকাশ করা হয় সভায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক হেনস্তা হওয়ার এমন ঘটনা কোনভাবে কাম্য নয়। কিছু-কিছু এলাকায় এমন ঘটনার খবর আমরা জেনেছি। বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
জেলা বিএনপির সভাপতি বলেন,‘আমরা শান্তির উপজেলা গড়তে চাই। সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat