ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৩২৪৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি ছোট উল্কার উজ্জ্বলতায় বৃহস্পতিবার ভোররাতে ফিলিপাইনের উত্তরের আকাশ আলোকিত হয়। এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে পুড়ে যায়। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
ইএসএ বলেছে, ‘২০২৪ আরডব্লিউ-১’ নামের এক মিটার (৩.৩-ফুট) দীর্ঘ পাথর খন্ডটি মধ্যরাতের কিছু পরে (১৬৩৯ জিএমটি, বুধবার) পৃথিবীর বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে প্রজ্জ্বলিত হয় এবং ফিলিপাইনের লুজন দ্বীপে একটি ‘নিরাপদ’ কিন্তু ‘দর্শনীয় ফায়ারবল’ সৃষ্টি করে।
ক্যাটালিনা স্কাই সার্ভের মাধ্যমে আবিষ্কৃত এটি নবম উল্কা, যেটি বায়ুমন্ডলে আঘাতের আগে মানুষের চোখে পড়েনি।  
ব্যবসায়ী অ্যালান মাদেলার (২৮) এএফপি’কে জানিয়েছেন, তিনি এক বন্ধুর সঙ্গে উল্কা দেখার জন্য লুজোনের গনজাগা পৌরসভায় এক ঘণ্টা অপেক্ষা করেছিলেন।
তিনি বলেন, ‘এটা ছিল বর্ণিল, সুন্দর ও মনোমুগ্ধকর। আকাশ কালো থেকে নীল-সবুজ থেকে কমলা এবং আবার কালো হয়ে গেছে।’ ফেসবুকে পোস্ট করা এবং এএফপি’র যাচাই করা একটি ভিডিও ক্লিপে কমলা-দীর্ঘ গুচ্ছ ফায়ারবল বা আগুনের গোলা দেখা যায়। যেটি অল্প সময়ের জন্য লুজোনের রাতের আকাশ আলোকিত করে।
অডি দে লা ক্রুজ (৬৫) গনজাগা থেকে ১৪২ কিলোমিটার (৮৮ মাইল) দক্ষিণে তুগেগারাও শহরের একটি সেতু থেকে স্বর্গীয় এই দৃশ্যের ছবি তোলার জন্য তার ক্যামেরা সেট করেছিলেন কিন্তু শাটার টিপার আগেই আগুনের গোলাটি নিভে যায়।
দে লা ক্রুজ এএফপি’কে বলেছেন, ‘এটি দেখতে খুব বড় মাথার একটি বেঙাচির মতো এবং এর মাথাটি খুব উজ্জ্বল ছিল।’
‘আমি হয়তো এটির ছবি তুলতে ব্যর্থ হয়েছি কিন্তু, এটি দেখা খুব অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat