ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৩৪৩৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার ৪ সেপ্টেম্বর থেকে লাইসেন্স স্থগিত করার প্রেক্ষিতে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। আপনার কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।
যেভাবে তথ্য প্রদান করা যাবে:
আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানায় তা অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। জাতীয় জরুরি সেবা নম্বর- ‘৯৯৯’
হোয়াটসঅ্যাপ নং: ০১৩২০-০৩৭৮৭০, ০১৩২০-০৩৭৮৭১
ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/dmpdhaka

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat