ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৩৪৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়, শুধু একটি দল ও একটি পরিবারের বন্ধু। 
তিনি বলেন, তারা যখন দেখলো শেখ হাসিনা পালিয়েছে, তখন পানির গেইট খুলে দিল। আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারসহ দক্ষিণাঞ্চল ভেসে গেল। তারা  বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। আর এ দেশের মানুষ যখন কষ্টে থাকে, তখন বিএনপি মানুষের পাশে থাকে।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বন্যাদুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জাহিদসহ বিএনপি নেতৃবৃন্দ। 
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। 
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat