ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৪৩৪৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় সাপের কামড়ে জান্নাত (১২) ও আদিত্য (৭) নামের দুই ঘুমন্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
শিশু জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।  সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ তাকে কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত।
অন্যদিকে, সদর উপজেলার ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকে ঘুমন্ত অবস্থায় সাপ ছোবল  দেয়। এসময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আদিত্য মারা যায। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বেলায়েত হোসেন সাপেড় কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat