ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৬৫৫৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ার প্রধান বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারিদের আহুত ধর্মঘটে সেখানে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় একটি কোম্পানি বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব গ্রহণের পরিকল্পনা করায় তারা এ ধর্মঘটের ডাক দেয়। খবর এএফপি’র।
একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের (জেকেআইএ) কর্মকর্তা- কর্মচারিা বুধবার ভোর থেকে সেখানে ধর্মঘট পালন শুরু করায় বিমানবন্দরটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রস্তুত করছে।
কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, তাদের ধর্মঘট মধ্যরাতে শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ধর্মঘট কার্যকর হওয়ার সাথে সাথে যাত্রীরা বিমানবন্দরটিতে তাদের লাগেজ নেওয়ার চেষ্টা করছে।
খবরে বলা হয় ১৮৫ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে ভারতের আদানি গ্রুপকে ৩০ বছরের জন্য বিমানবন্দরটি লিজ দেওয়ার পরিকল্পনায় বিমানবন্দরের বর্তমান স্টাফদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়।
সমালোচকরা বলছেন, এই পরিকল্পনা স্থানীয় কর্মীদের চাকরি হারাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat